চট্টগ্রাম হবে সামাজিক ব্যবসার শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক ব্যবসার শহর হিসেবে চট্টগ্রাম নেতৃত্ব দিতে পারে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। এ জন্য যাঁরা যে খাতে ব্যবসা করেন সেখানেই সামাজিক ব্যবসা দাঁড় করানোর আহ্বান জানান তাঁরা।
গতকাল শনিবার চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে ‘ব্যবসা, পরিভোগ প্রবণতা এবং দায়বদ্ধতা’ (কনজ্যুমারিজম, বিজনেস অ্যান্ড ইটস রেসপনসিবিলিটি) শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন। চট্টগ্রাম চেম্বার এবং ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে।
গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম। এতে বক্তব্য দেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক সিকান্দার খান, ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান, চেম্বারের জে৵ষ্ঠ সহসভাপতি নুরুন নেওয়াজ সেলিম, পরিচালক মাহফুজুল হক শাহ প্রমুখ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির অধ্যাপক ওবায়দুল করিম। অধ্যাপক সিকান্দার খান বলেন, যাদের জন্য সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি পালন করা হচ্ছে তাদের প্রথমে চিহ্নিত করা উচিত।
চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, ভোক্তার সন্তষ্টি ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত। এ জন্য ভোক্তাকেন্দ্রিক বিপণন দর্শন গড়ে তোলার আহ্বান জানান তিনি।