চট্টগ্রাম হয়ে সারা দেশে ছড়াচ্ছে ইয়াবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা কায়দায় প্রতিদিন চট্টগ্রামে ঢুকছে নেশার বড়ি ইয়াবা। মিয়ানমার থেকে টেকনাফ হয়ে প্রথমে চট্টগ্রাম ও পরে সেখান থেকে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। চট্টগ্রাম এ ক্ষেত্রে ‘ট্রানজিট’ হিসেবে ব্যবহূত হচ্ছে।র‌্যাব ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ইয়াবা ব্যবসার সঙ্গে ১০ থেকে ১২টি বড় সিন্ডিকেটের পাশাপাশি অনেকগুলো উপদল রয়েছে। পাচারকারী কিং৪বা ব্যবসায়ীদের বেশির ভাগই কক্সবাজার ও টেকনাফ এলাকার বাসিন্দা। এ ছাড়া এর সঙ্গে জড়িত রয়েছে অনুপ্রবেশকারী রোহিঙ্গারা।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, মিষ্টি কুমড়া, কাঁঠাল, পেঁপে, আচার, বরই, তেঁতুল, টর্চলাইট, মোবাইল চার্জার ইত্যাদির ভেতর, কখনো শরীরের সঙ্গে বেঁধে ইয়াবা আনা হয়। এই চক্রে বেশকিছু নারী সদস্যও রয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, শরীরের নানা স্থানে বেঁধে কিংবা গিলেও ইয়াবা আনা হয়। এমনকি পায়ুপথে ঢুকিয়েও অনেকে তা পাচার করে থাকে। ২০১০ সালের ৩ নভেম্বর নগরের একটি ক্লিনিকে এক ব্যক্তির পেটে অস্ত্রোপচার করে বের করা হয় দেড় হাজার ইয়াবা বড়ি। বুলু মিয়া (৪৫) নামের ওই ব্যক্তি কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা। পেটে ব্যথা শুরু হলে তিনি বাধ্য হয়ে ক্লিনিকে ভর্তি হয়েছিলেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (মহানগর) মুকুল জ্যোতি চাকমা বলেন, ‘ইয়াবার প্রধান রুট মিয়ানমার-টেকনাফ হয়ে চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে তা ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। স্থল ও নদীপথেও আসে। এতে বড় বড় লোকও জড়িয়ে পড়েছে। পাজেরো গাড়িতেও আসে। এখানে হোটেলে কিংবা বিভিন্ন টার্মিনালে হাতবদল করে।’র‌্যাবের মিডিয়া উইংয়ের প্রধান কমান্ডার এম সোহায়েল বলেন, মূলত ১০-১২টি বড় সিন্ডিকেট ইয়াবা আনে। এ ছাড়া ছোটখাটো কিছু ব্যবসায়ীও ছোট ছোট চালানে ইয়াবা পাচার করে থাকে। পরে তা চট্টগ্রাম থেকে অন্যান্য স্থানে যায়।