চট্টগ্রাম-১২ আসনে উপনির্বাচনে ভোট ১৭ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের চট্টগ্রাম-১২ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী এই উপনির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী ১৭ জানুয়ারি বৃহস্পতিবার। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ গতকাল রোববার নির্বাচন কমিশনে এই তফসিল ঘোষণা করেন।তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২০ ডিসেম্বর বৃহস্পতিবার। মনোনয়নপত্র বাছাই হবে ২৩ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ দিন ৩১ ডিসেম্বর। এই উপনির্বাচনের জন্য রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ আহাম্মদ খানকে। সহকারী রিটার্নিং কর্মকর্তা নিযুক্ত হয়েছেন চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম।আওয়ামী লীগের সাংসদ আখতারুজ্জামান চৌধুরীর মৃত্যুর কারণে চট্টগ্রাম-১২ আসনটি শূন্য ঘোষিত হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই আসনের সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ৯০টি, সম্ভাব্য ভোটকক্ষের সংখ্যা ৬১৫টি এবং ভোটারের সংখ্যা দুই লাখ ৫০ হাজার ৭৭১ জন।