প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম-১২ (আনোয়ারা-পশ্চিম পটিয়া) আসনে উপনির্বাচন আজ বৃহস্পতিবার। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী। এতে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী গণফোরামের উজ্জ্বল ভৌমিক।আওয়ামী লীগের বিপক্ষে শক্ত কোনো প্রার্থী না থাকায় উপনির্বাচন নিয়ে মানুষের মধ্যে আগ্রহ কম। চট্টগ্রাম-১২ আসনের চাতরী, মালঘর, কলেজ বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে বিষয়টি লক্ষ করা গেছে।উত্তাপহীন নির্বাচনে ভোটারদের কেন্দ্রে আনাই এখন আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ। দলের আনোয়ারা উপজেলার সাধারণ সম্পাদক মোজাম্মেল হকও বিষয়টি নিশ্চিত করেন। গণফোরামের প্রার্থী উজ্জ্বল ভৌমিক অভিযোগ করেন, ভোটার বেশি দেখাতে জোরপূর্বক ভোট দেওয়ানোর চেষ্টা চলছে। তবে, আওয়ামী লীগের প্রার্থী সাইফুজ্জামান অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, ‘প্রধান বিরোধী দল নেই বলে মানুষ কিছুটা কম।’