চট্টগ্রামসহ তিন জেলায় অস্ত্র ও মাদক উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম, কক্সবাজার ও ফেনী থেকে গত বৃহস্পতিবার রাতে দেশে তৈরি একটি এলজি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে র্যাব। র্যাব জানায়, নগরের বায়েজিদ থানা এলাকার কাঁঠালবাগান এলাকা থেকে বৃহস্পতিবার রাতে পরিত্যক্ত অবস্থায় একটি এলজি উদ্ধার করা হয়। কক্সবাজারের চকরিয়া উপজেলার দুলহাজারা বাজার থেকে ৩৫টি যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করা হয়। একই সময় ফেনীর ছাগলনাইয়া উপজেলা থেকে ৩৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে র্যাব।