চট্টগ্রামসহ তিনটি সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্কসংেকত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গভীর সঞ্চরণশীল মেঘমালার কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূল এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্র জানায়, তিন নম্বর স্থানীয় সংকেতের কারণে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। গতকাল দুপুর থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা এই বৃষ্টিপাত হতে পারে। তাই বঙ্গোপসাগরে অবস্থানরত মাছধরা ট্রলার ও নৌকাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামে মাঝারি থেকে ভারী বর্ষণ হয়। এতে নগরের নিম্নাঞ্চল হাঁটু থেকে কোমরপানিতে তলিয়ে যায়। বিশেষ করে নগরের চকবাজার, প্রবর্ত্তক মোড়, কাপাসগোলা, বহদ্দারহাট, আগ্রাবাদ ও হালিশহর এলাকার নাগরিকেরা ভোগান্তিতে পড়েন।