চট্টগ্রামে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বুধবার গভীর রাতে বায়েজিদ থানাধীন পূর্ব নাসিরাবাদ ও কোতোয়ালি থানাধীন টেরিবাজার কাটাপাহাড় লেনে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বুধবার রাত দেড়টায় টেরিবাজার কাটাপাহাড় লেনে গাড়ির ব্যাটারি বিস্ফোরিত হয়ে একটি মাইক্রোবাসে আগুন ধরে যায়। সেখান থেকে আরও একটি মাইক্রোবাস ও মিনি কাভার্ড ভ্যানে আগুন ছড়িয়ে যায়। খবর পেয়ে নন্দনকানন ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভায়। অগ্নিকাণ্ডে ছয় লাখ টাকার ক্ষতি হয়।
এদিকে, একই রাত সোয়া ১২টার দিকে পূর্ব নাসিরাবাদে একটি মালামালের গুদামে আগুন লাগে। বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বায়েজিদ ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চারটি গাড়ি এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সমর্থ হয়। এখানে আগুনে দুই লাখ টাকার মালামাল পুড়ে যায়।