চট্টগ্রামে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আগুন লেগে প্রায় চার লাখ টাকার ঝুট কাপড় পুড়ে গেছে। গতকাল শনিবার ভোর চারটায় নগরের পাহাড়তলীতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, পাহাড়তলী থানার পাশে রেলওয়ের খালি জায়গায় জনৈক দুলাল মিয়া ও মো. সেলিমের বেশ কিছু ঝুট কাপড় স্তূপ করে রাখা ছিল। বিড়ি-সিগারেটের আগুন থেকে সেখানে ভোর চারটায় আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে যায়। তাদের চেষ্টায় ভোর ছয়টা ৩৫ মিনিটে আগুন নেভানো সম্ভব হয়। আগুনে চার লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।