চট্টগ্রামে অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার ভোররাত সোয়া চারটায় নগরের কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজার এলাকার তিনপোলের মাথায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, তিনপোলের মাথায় অবস্থিত একটি চারতলা ভবনে বিভিন্ন সামগ্রীর দোকান রয়েছে। ভোররাত সোয়া চারটার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই ভবনে আগুনের সূত্রপাত হয়। এতে ভবনে অবস্থিত চারটি মিষ্টির দোকান ও একটি বৈদ্যুতিক সরঞ্জামের দোকান পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি।