প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজিপাড়া এলাকায় আগুন লেগে দুটি বসতঘর ও একটি রিকশার গ্যারেজ পুড়ে গেছে। গত শুক্রবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি। বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে রাত দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে রিকশার গ্যারেজ ও দুটি বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনে আনুমানিক দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।