চট্টগ্রামে অগ্নিকাণ্ডে আটটি বসতঘর পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিয়াখাননগর ময়দার মিল এলাকায় অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্তদের আহাজারি। গতকাল বিকেল চারটায় তোলা ছবি l প্রথম আলো
চট্টগ্রামের মিয়াখাননগর ময়দার মিল এলাকায় অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্তদের আহাজারি। গতকাল বিকেল চারটায় তোলা ছবি l প্রথম আলো

চট্টগ্রামের বাকলিয়ার মিয়াখান এলাকায় আগুনে আটটি বসতঘর পুড়ে গেছে। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম ফায়ায় সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়, মিয়াখান এলাকার তিনতলা ভবনের ওপরের তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওপরতলার ঘরগুলো ছিল সেমিপাকা। আগুনে প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে যায়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।