চট্টগ্রামে অগ্নিকাণ্ডে গুদাম ও বসতঘর পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি ও চান্দগাঁও এলাকায় পৃথক অগ্নিকাণ্ডে নয়টি বসতঘর ও একটি গুদাম পুড়ে গেছে। গতকাল রোববার রাতে ও আজ সোমবার সকালে সংঘটিত এই অগ্নিকাণ্ডে ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।জানা গেছে, বায়েজিদ থানাধীন বাংলা ইউনিয়ন ফ্লাওয়ার মিল-সংলগ্ন টিএনএস কনজ্যুমার প্রোডাক্টের একটি গুদামে রাত ১১টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে গুদামে রাখা চা-পাতা ও সয়াবিন তেল পুড়ে যায়। অপর দিকে সোমবার সকাল ছয়টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে নগরের চান্দগাঁও থানাধীন সানোয়ারা আবাসিক এলাকায় আগুন লাগে। এতে নয়টি বসতঘর পুড়ে গেছে।