চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ছয় লাখ টাকার ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পৃথক দুটি অগ্নিকাণ্ডে ছয় লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। গত রোববার দিবাগত গভীর রাতে নগরের সরাইপাড়া ও শেখ মুজিব সড়কে এই দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত আড়াইটায় ডবলমুরিং থানাধীন শেখ মুজিব রোডের একটি বৈদ্যুতিক সরঞ্জামের দোকানে আগুন লাগে। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। অন্য ঘটনাটি ঘটে ভোররাত চারটার দিকে পাহাড়তলী থানার সরাইপাড়া আশরাফ আলী সড়কে। আগুনে এখানকার তিনটি দোকানের মোট তিন লাখ টাকার পণ্য পুড়ে যায়। অগ্নিনির্বাপণকর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।