চট্টগ্রামে অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি পুড়ে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে আগুন লেগে দুটি বসতবাড়ি পুড়ে গেছে। শুক্রবার গভীর রাতে নগরীর দক্ষিণ মধ্যম হালিশহরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, শুক্রবার রাত সোয়া তিনটায় কেরোসিনের কুপিবাতি থেকে আগুনের সূত্রপাত হয়। এতে নরেশ কুমার ও দানেশ কুমার নামের দুই ব্যক্তির দুটি সেমিপাকা বাড়ির বেশির ভাগ মালামাল পুড়ে যায়। খবর পেয়ে বন্দর ফায়ার স্টেশনের তিনটি গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়। সোয়া এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নেভাতে সমর্থ হয়। অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।