চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা সুন্যার টেক এলাকায় গতকাল রোববার অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। স্থানীয় লোকজনের দাবি, এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর ছয়টার দিকে একটি দোকানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের একটি গাড়ি প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আলী জানান, আগুন লাগার প্রায় পৌনে এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের গাড়ি আসে। ততক্ষণে ১০টি দোকান পুড়ে যায়। তাঁর দাবি, অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের হিসাবে চারটি দোকান সম্পূর্ণ পুড়ে গিয়ে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।