চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গতকাল সোমবার ভোরে রেলওয়ে কলোনি মসজিদ মার্কেটে এবং রোববার দিবাগত রাতে চরপাথরঘাটায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, রোববার দিবাগত রাত ১২টার দিকে কর্ণফুলী থানার চরপাথরঘাটার ইছানগর এলাকায় আগুন লাগে। রান্নার চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে ১৭টি বসতঘর পুড়ে যায়। পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভান ফায়ার সার্ভিসের কর্মীরা। এতে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গতকাল ভোরে অগ্নিকাণ্ডে কোতোয়ালি থানার রেলওয়ে কলোনি মসজিদ মার্কেটের দুটি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টার মধ্যেই আগুন নেভান। আগুনে আড়াই লাখ টাকার পণ্য পুড়ে যায়।