চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোর সোয়া চারটায় নগরের কোতোয়ালি থানাধীন রিয়াজউদ্দিন বাজার এলাকার তিনপোলের মাথায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, তিনপোলের মাথায় অবস্থিত একটি চারতলা ভবনে বিভিন্ন সামগ্রীর দোকান রয়েছে। ভোর সোয়া চারটার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই ভবনে আগুনের সূত্রপাত হয়। এতে ভবনে অবস্থিত চারটি মিষ্টির দোকান ও একটি বৈদ্যুতিক সরঞ্জামের দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার স্টেশনের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।