চট্টগ্রামে অগ্নিদগ্ধ আরও দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বন্দরটিলায় অগ্নিদগ্ধ পোশাকশ্রমিক নারগিস আকতার (২০) ও কোহিনূর আকতার (১৯) মারা গেছেন।
গতকাল মঙ্গলবার সকালে ও গত সোমবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাঁরা মারা যান। এ নিয়ে একই ঘটনায় অগ্নিদগ্ধ চারজনের মধ্যে তিনজন মারা গেছেন।
কোহিনূরের বাড়ি বান্দরবানের লামায়। নারগিসের বাড়ি কক্সবাজারের চকরিয়ায়। গত শনিবার একই ঘটনায় অগ্নিদগ্ধ নারগিসের ভাই মো. নয়ন মারা যান।
বার্ন ইউনিট সূত্র জানায়, নারগিসের শরীরের ৫০ শতাংশ ও কোহিনূরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল। এ ঘটনায় অগ্নিদগ্ধ সালমা আকতারের ৩১ শতাংশ পুড়ে গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের রেজিস্ট্রার স্বরূপ চক্রবর্তী জানান, শ্বাসনালি পুড়ে যাওয়ায় সবার অবস্থা আশঙ্কাজনক ছিল। সালমা আকতারের অবস্থাও গুরুতর।
গত বৃহস্পতিবার ভোররাতে ঘরের মধ্যে চারজন একসঙ্গে অগ্নিদগ্ধ হন। পুলিশ বলছে, অসতর্কতাবশত গ্যাসের চুলা বন্ধ না করে ওই ঘরের লোকজন ঘুমাতে যান। দরজা-জানালা বন্ধ থাকায় চুলা থেকে বের হওয়া সব গ্যাস ঘর থেকে বের হতে পারেনি। এ কারণে ভোররাতে মোম ধরানোর সময় সারা ঘরে আগুন ধরে যায়। এতে চারজন অগ্নিদগ্ধ হন।­