চট্টগ্রামে অগ্নিদগ্ধ আরেক শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কালুরঘাট বিসিক শিল্প এলাকায় একটি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরেক শ্রমিক মারা গেছেন। এ নিয়ে অগ্নিদগ্ধ দুজন শ্রমিক মারা গেলেন।

চট্টগ্রামে রাসায়নিক কারখানায় আগুন, তিন শ্রমিক দগ্ধআমাদের ঢাকা মেডিকেল সংবাদদাতা জানান, গতকাল রোববার রাত দেড়টার দিকে বিদ্যুৎ বড়ুয়া (৩২) নামের অগ্নিদগ্ধ ওই শ্রমিক মারা যান। গত বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় নূপুর চৌধুরী (৪০) নামের আরেক শ্রমিক মারা যান।

গত বুধবার বেলা পৌনে ১১টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিন শ্রমিক অগ্নিদগ্ধ হন। ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক গোলযোগ থেকে রেজিম্যাক্স কেমিক্যাল ফ্যাক্টরি নামের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।