চট্টগ্রামে অগ্নিদগ্ধ শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের মধ্যম হালিশহর এলাকার কলসি দিঘির পাড় রেলওয়ে বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত শিশু সাব্বির (৭) মারা গেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত রোববার ভোরে সংঘটিত অগ্নিকাণ্ডে দগ্ধ হয় শিশুটি। তার শরীরের ৭০ ভাগ অংশ পুড়ে গিয়েছিল। ওই অগ্নিকাণ্ডে সেদিন ঘটনাস্থলে পুড়ে মারা গিয়েছিলেন মা-মেয়ে ফাতেমা ও মারজান। শিশু সাব্বিরের মৃত্যুর পর এই ঘটনায় মৃত ব্যক্তির সংখ্যা দাঁড়াল তিনজনে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী অধ্যাপক এস খালেদ বলেন, আগুনে শিশুটির শ্বাসনািল পুড়ে যায়।