চট্টগ্রামে অগ্নিনির্বাপণ আইনে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্নিনির্বাপণ লাইসেন্স ও প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ যন্ত্রপাতি না থাকায় চট্টগ্রামে তিনটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কূলপ্রদীপ চাকমা এই আদালত পরিচালনা করেন।যে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে সেগুলো হলো নাসিরাবাদ শিল্প এলাকার মারুয়া প্যাকেজিং, কালুরঘাট বিসিক শিল্প এলাকার মিশন অ্যাপারেলস লিমিটেড ও দামপাড়ার মেরিডিয়ান গুদাম। অগ্নিনির্বাপণ আইনে এ তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। ফায়ার সার্ভিসের উপপরিচালক রুহুল আমিন, সহকারী পরিচালক আবদুল মান্নান ও পুলিশ এ অভিযানে সহযোগিতা করেন।