চট্টগ্রামে অগ্রিম টিকেট নিয়ে রেলকর্মীদের মারামারি, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কোটায় বরাদ্দ দেওয়া ঈদের অগ্রিম টিকেট কেনা নিয়ে গত রোববার রাতে রেল শ্রমিকলীগের দুইপক্ষের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি, পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিন রেলকর্মী আহত হন। আহত রেলকর্মীরা হলেন টিকেট পরীক্ষক (টিটিই) আবিদ হোসেন, টিকেট সংগ্রাহক ইমরান ও ট্রলিম্যান সেতু। এদের মধ্যে আবিদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।এই ঘটনাকে কেন্দ্র করে রেলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তাকে (ডিসিও) গতকাল সোমবার ভোররাত পর্যন্ত স্টেশনের একটি কক্ষে আটকে রাখা হয়। ঘটনা তদন্তে রেলের চট্টগ্রাম অঞ্চলের (পূর্বাঞ্চল) মহাব্যবস্থাপকের নির্দেশে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। রেলের মহাব্যস্থাপক ইউসুফ আলী মৃধা প্রথম আলোকে বলেন, দুই পক্ষ স্টেশনের মধ্যে মারামারি করে অন্যায় করেছে। এজন্য তিন সদস্যের তদন্ত কমিটি করে পুরো বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে।