চট্টগ্রামে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বায়েজিদ থানাধীন অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কের বকসীনগর এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে পুলিশ অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে। মলমপার্টির সদস্যরা তাঁকে খুন করে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।পুলিশ সূত্র জানায়, রাত সাড়ে ১০টায় খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। ওই যুবকের পরনে জিন্সের প্যান্ট, চেক শার্ট ও পায়ে স্পোর্টস কেডস ছিল। তাঁর বয়স ৩০ থেকে ৩২ বছর হতে পারে।তদন্ত কর্মকর্তা ও বায়েজিদ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) জহির হোসেন প্রথম আলোকে বলেন, লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁর পরিচয় পেলে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানা যাবে।