চট্টগ্রামে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের ফয়’স লেক এলাকা থেকে গতকাল সোমবার সকালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে।খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তির বয়স ২৬ থেকে ২৭ বছর হতে পারে। লাশের পাশে কীটনাশকের একটি বোতল পাওয়া গেছে। ওই ব্যক্তি কীটনাশক পানে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।