চট্টগ্রামে অটিস্টিক সেন্টার ও সোয়াকের মধ্যে সমঝোতা চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কাতালগঞ্জ স্কুল মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার অটিস্টিক ওয়েলফেয়ার সেন্টার ও ঢাকার সোয়াকের (এসডব্লিওএসি) মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে। এর মাধ্যমে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে অটিজম বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং উভয় প্রতিষ্ঠান আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে যৌথভাবে কাজ করার সুযোগ পাবে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংক এশিয়া লিমিটেডের জোনাল হেড মোহাম্মদ রোশাঙ্গীর। এস এম আকতারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোয়াকের চেয়ারম্যান আনোয়ার হোসেন, মফিজুল ইসলাম, অর্থনীতি সমিতি চট্টগ্রাম চ্যাপ্টারের সাধারণ সম্পাদক মনছুর এম ওয়াই চৌধুরী প্রমুখ।