চট্টগ্রামে অটোরিকশা ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা থেকে মো. সেলিম (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তিনি একজন অটোরিকশার ব্যবসায়ী। আজ রোববার ভোর পাঁচটার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস প্রথম আলোকে বলেন, মো. সেলিম গতকাল রাতে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। পরে তাঁর পরিবার এখানে লাশ পড়ে আছে বলে জানতে পারে ও পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেলিমের পেটে ছুরিকাঘাত ও মুখে কোপের চিহ্ন দেখতে পায়। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।