চট্টগ্রামে অধিকারের সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস’ উপলক্ষে সমাবেশ করেছে মানবাধিকার সংগঠন অধিকার। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে সব সরকারের আমলেই আটক অবস্থায় নির্যাতনের ঘটনা ঘটছে। বিচারবহির্ভূত হত্যাসহ বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও থেমে নেই। আইন প্রয়োগকারী সংস্থাসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করায় নির্যাতনের ঘটনা ঘটছে।
সমাবেশে বক্তব্য দেন বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতিত রিজভী হাসান চৌধুরী, নির্যাতিত মো. সুমনের স্ত্রী মুন্নি বেগম। আরও বক্তব্য দেন মানবাধিকার কর্মী রোকসানা আক্তার ও আবদুল্লাহ মজুমদার, ওচমান জাহাঙ্গীর, এইচ আর ডি আবুল মনজুর মোরশেদ, ইমরান সোহেল, জহিরুল ইসলাম, মো. বেলাল প্রমুখ।