প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বোর্ডের অধীনে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) গতকাল শনিবার আরও ৪৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বোর্ড সূত্রে জানা যায়, গতকাল মোট পরীক্ষার্থী ছিল চার হাজার ২৬৭ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে চার হাজার ২১৯ জন। চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলোকে বলেন, ‘বোর্ডের অধীন বিভিন্ন কেন্দ্রে গতকাল সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।’ গতকাল কৃষিশিক্ষা ও মনোবিজ্ঞান পরীক্ষা ছিল। এসব পরীক্ষা গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। হরতালের কারণে তা পিছিয়ে যায়।