চট্টগ্রামে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজানে হলুদিয়া রাবারবাগানের এক শ্রমিককে ধর্ষণ করেছে স্থানীয় চার সন্ত্রাসী। গত বুধবার দিবাগত রাত একটার দিকে স্বামীকে বেঁধে রেখে হলুদিয়া রাবারবাগানের বাড়িতে তাঁকে ধর্ষণ করা হয় বলে পুলিশ ও ভুক্তভোগী জানিয়েছে।ধর্ষিতা শ্রমিক (৩০ বছর) সাত মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। এ ঘটনার পর ওই শ্রমিককে উদ্ধার করে পুলিশ থানা হেফাজতে রেখেছে। মামলা হলে তাঁকে চিকিৎসার জন্য পাঠানো হবে বলে জানা গেছে।পুলিশ সূত্র জানায়, নাছির উদ্দিন, তৌহিদুল আলম, জামাল উদ্দিন ও ননাইয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। তারা এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। ধর্ষিতার স্বামী প্রথম আলোকে বলেন, ‘রাত একটার দিকে চার সন্ত্রাসী ঘরে ঢুকে আমাকে মারধর করে বেঁধে ফেলে। পরে আমার স্ত্রীকে অত্যাচার করে।’