চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অপহৃত এক শিশুকে পাঁচ দিন পর ঢাকার মিরপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে চার অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন ইয়াহিয়া, হুমায়ুন কবির, অনুপা ও সাজু।
নগরের কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. কামরুজ্জামান প্রথম আলোকে জানান, অপহৃত শিশুটির বাবা রাজু দে ওমানের মাসকাটের থাকেন। তাঁর রুমমেটকে ভিসা করে দেওয়ার জন্য টাকা দেন ইয়াহিয়া।
সে সুবাদে শিশুটির বাবার সঙ্গে কয়েকবার মুঠোফোনে কথা হয় ইয়াহিয়ার। ভিসা দিতে দেরি হওয়ায় ইয়াহিয়া টাকা ফেরত চান। টাকা না পেয়ে রাজু দের ছেলেকে অপহরণের জন্য পরিকল্পনা করা হয়।
গত পাঁচ দিন আগে নগরের পাথরঘাটা এলাকায় বাসায় এসে আড়াই বছরের শিশুটিকে অপহরণ করে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করেন ইয়াহিয়া। বিষয়টি পুলিশকে জানানো হলে অপহরণকারীদের তিন লাখ টাকা দেওয়ার প্রস্তাব করা হয়। অপহৃতের পরিবারের সদস্যদের সঙ্গে ছদ্মবেশে পুলিশ সদস্যরা মিরপুর গিয়ে একটি বাসা থেকে শিশুটিকে উদ্ধার করে চার অপহরণকারীকে গ্রেপ্তার করে।