চট্টগ্রামে অপ্রয়োজনীয় প্রকল্পে ক্ষোভ মন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পোর্ট কানেকটিং উড়ালসেতুর মতো অনেক অপ্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। এগুলো কেন করা হচ্ছে—সে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘এ রকম অপ্রয়োজনীয় প্রকল্পের কারণে দেশের মানুষ সুফল ভোগ করতে পারছে না।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) আয়োজিত ‘একুশ শতকের সাংবাদিকতায় প্রযুক্তি: পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
চবিসাসের সভাপতি হুমায়ুন মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম। সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, এটিএন নিউজের আউটপুট এডিটর প্রণব সাহা, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি বেনু কুমার দে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজীব মীর, দৈনিক মুক্তবাণী পত্রিকার প্রকাশক ববিতা বড়ুয়া প্রমুখ। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শাহাব উদ্দিন।