চট্টগ্রামে অবৈধ কাঁচাবাজার উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত অবৈধ দোকানপাট উচ্ছেদ করে। চকবাজার কাঁচাবাজার এলাকা, চট্টগ্রাম, ২২ জানুয়ারি। ছবি: প্রথম আলো
সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত অবৈধ দোকানপাট উচ্ছেদ করে। চকবাজার কাঁচাবাজার এলাকা, চট্টগ্রাম, ২২ জানুয়ারি। ছবি: প্রথম আলো

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে গড়া ওঠা অবৈধ ভাসমান বাজার উচ্ছেদ করা হয়েছে। অভিযানে প্রায় ২০০ স্থাপনা অপসারণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস। আজ বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রায় চার ঘণ্টা এই অভিযান চলে।

স্থানীয় বাসিন্দারা জানান, নগরের চকবাজার কাঁচাবাজারের আশপাশে সড়ক, ফুটপাতের ওপর বাজার বসে। এই কারণে প্রায় সময় যানজট তৈরি হয়। পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে সড়কের ওপর চলাচল করতে হয়। এই বাজার উচ্ছেদ করার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন তাঁরা।

দুপুর ১২টার দিকে অভিযান শুরু করেন সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এই সময় চকবাজারের কে বি আমান আলী সড়ক ও হাসমত আলী মুন্সেফ লেনের কাঁচাবাজারের দোকানগুলো উচ্ছেদ করা হয়। এ ছাড়া ফুটপাতের জায়গায় দোকানের জিনিসপত্র রেখে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে ছয় দোকানিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।