চট্টগ্রামে অবৈধ দেড় শ দোকান উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের সাগরিকা এলাকায় এ অভিযান চালানো হয়।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। তিনি প্রথম আলোকে বলেন, নগরের বিভিন্ন এলাকায় নালা-নর্দমার ওপর স্থাপনা তৈরি করে ব্যবসা করে আসছেন একশ্রেণির অসাধু ব্যক্তি। এতে নগরের জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এসব স্থাপনা উচ্ছেদে এখন থেকে ধারাবাহিক অভিযান চালাবে করপোরেশন।
এর অংশ হিসেবে সাগরিকা এলাকায় অভিযান চালানো হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন। অভিযানে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।