চট্টগ্রামে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বঙ্গবন্ধু অ্যাভিনিউ (অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়ক) থেকে আটটি বিলবোর্ড অপসারণ করা হয়েছে। এ ছাড়া সড়কের ফুটপাতে অবৈধভাবে গড়ে তোলা অর্ধশতাধিক ভাসমান দোকানও উচ্ছেদ করা হয়।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।
সিটি করপোরেশন ও সিডিএর প্রায় ৭০ জন শ্রমিক বিলবোর্ড ও ভাসমান দোকান উচ্ছেদ কার্যক্রমে অংশ নেন। অভিযানে সহায়তা করে নগর পুলিশ। এ সময় সিটি করপোরেশন ও সিডিএর সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।