চট্টগ্রামে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করেছেন। গতকাল বৃহস্পতিবার টাইগারপাস ও দামপাড়া পুলিশ লাইন এলাকায় এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন করপোরেশনের ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন।জানা গেছে, নগরের টাইগারপাস এলাকা থেকে দুটি এবং দামপাড়া পুলিশ লাইন এলাকা থেকে একটি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করা হয়। করপোরেশনের এক বিলবোর্ড পরিদর্শক উচ্ছেদকৃত বিলবোর্ড মালিকদের ফেরত দেওয়ার চেষ্টা করলে ম্যাজিস্ট্রেট ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় ম্যাজিস্ট্রেট বলেন, ‘অবৈধ বিলবোর্ড সরিয়ে নেওয়ার সময় দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময় তাঁরা তা সরাননি। তাই এখন তাঁদের এগুলো ফেরত দেওয়া হবে না।’ ম্যাজিস্ট্রেট নাজিয়া শারমিন বলেন, আজ (গতকাল) তিনটি বিলবোর্ড উচ্ছেদ করেছি। পর্যায়ক্রমে সব অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করা হবে।