চট্টগ্রামে অলিম্পিক ডে রান উপলক্ষে শোভাযাত্রা, সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলিম্পিক ডে রান ২০১১ উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে গতকাল শুক্রবার চট্টগ্রামে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এম এ আজিজ স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।অলিম্পিক ডে রানের উদ্বোধন করেন চট্টগ্রাম ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দীন। এতে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আলেফ উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, আওয়ামী লীগের নেতা আ জ ম নাছির উদ্দিন, বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, আ ন ম ওয়াহিদ দুলাল প্রমুখ।এবারের অলিম্পিক ডে রানের স্লোগান ছিল ‘দূষণমুক্ত সমাজ গড়ি’। শোভাযাত্রায় চট্টগ্রাম সিটি করপোরেশনের তিনটি বিদ্যালয়ের ছাত্রছাত্রী, গার্ল গাইডস, রোভার স্কাউট, ক্রীড়ামোদী, খেলোয়াড়, ক্রীড়া সাংবাদিক, নবীন-প্রবীণ ক্রীড়া সংগঠকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।