চট্টগ্রামে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বায়েজিদ থানার পশ্চিম হাজীপাড়া এলাকা থেকে একটি দেশে তৈরি একনলা বন্দুক ও ৩০টি ইয়াবা বড়িসহ তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার ব্যক্তির নাম শাহিদুল ইসলাম (২৫) ওরফে শাদু। গত বুধবার দিবাগত রাতে বারেক শাহ মাজারের উত্তর পাশের একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রথম আলোকে বলেন, শাহিদুল সন্ত্রাসী চক্র মাহিন গ্রুপের ঘনিষ্ঠ সহযোগী। অস্ত্র রাখার অভিযোগে পুলিশ দীর্ঘদিন ধরে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করে আসছিল। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও রয়েছে। তিনি জানান, শাহিদুলের বিরুদ্ধে বায়েজিদ থানায় অস্ত্র এবং মাদক আইনে মামলা করা হয়েছে।