চট্টগ্রামে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার বিমানবন্দর সড়কে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে একটি পিস্তল ও ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত রোববার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া চারজন হলেন রাজীব চৌধুরী (৪৮), মো. হানিফ (২৩), মো. ইসমাইল (৪০) ও বাহাদুর (২৮)। তাঁদের মধ্যে রাজীব রাজধানীর উত্তরার বাসিন্দা। অন্য তিনজন নগরের খুলশি এলাকার বাসিন্দা। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চারটি গুলি ও ১৩০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।