চট্টগ্রামে অস্ত্র ও বিস্ফোরকসহ নারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের খুলশি থানা এলাকায় একটি টিনশেড ঘর থেকে পুলিশ গতকাল রোববার ভোরে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে। এ সময় সেখান থেকে সাহেরা বেগম (৪৩) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্র জানায়, উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্রের মধ্যে একটি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ, ছয়টি তাজা ককটেল, একটি ছোরা ও একটি চাপাতি রয়েছে। এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়েছে।