চট্টগ্রামে অস্ত্র মামলায় ১০ বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অস্ত্র মামলায় আমীর হামজা নামের একজনের ১০ বছর কারাদণ্ড হয়েছে। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়া গতকাল বুধবার আসামির উপস্থিতিতে এ রায় দেন।২০০৮ সালের ২১ সেপ্টেম্বর সাতকানিয়ার পশ্চিম ঢেমশা এলাকার সতীপাড়ায় চিকিত্সকের চেম্বারে গিয়ে চিকিত্সক মোজাফফর হোসেনের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন আমীর হামজা। এ সময় তাঁর কাছে আগ্নেয়াস্ত্র ছিল। পরে পুলিশ অস্ত্রসহ তাঁকে গ্রেপ্তার করে। এ ঘটনায় মামলা হলে আসামির বিরুদ্ধে গত বছরের ১৫ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করা হয়। চট্টগ্রাম জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ১০ জনের সাক্ষ্যের ভিত্তিতে আদালত আমীর হামজাকে দোষী সাব্যস্ত করে সাজা দেন।