চট্টগ্রামে অস্ত্রসহ একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের নেভাল এভিনিউ ক্রসিংয়ের কাছে গতকাল রোববার সন্ধ্যায় অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মোহাম্মদ আলমগীর। তাঁর বাড়ি বোয়ালখালীর খরনদ্বীপ এলাকায়। সন্ত্রাসীদের কাছে অস্ত্র বিক্রি করতে তিনি ওই এলাকায় এসেছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। কোতোয়ালি থানার এসআই সদীপ কুমার দাশ দাবি করেন, ‘আলমগীর পেশাদার অস্ত্র বিক্রেতা। সন্ত্রাসীর কাছে অস্ত্র বিক্রি করতে তিনি সন্ধ্যায় অন্ধকার সময় বেছে নেন। আমরা খবর পেয়ে সাদা পোশাকে অবস্থান নিয়ে তাঁকে গ্রেপ্তার করি। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।’