চট্টগ্রামে অস্ত্রসহ একজন গ্রেপ্তার, স্বেচ্ছাসেবক লীগের কর্মী দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের সিআরবি এলাকা থেকে গত মঙ্গলবার রাতে পিস্তলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম মো. মঈনউদ্দিন (৩২)। তিনি নিজেকে স্বেচ্ছাসেবক লীগের কর্মী দাবি করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে নগরের সিআরবি এলাকায় নিরাপত্তা চৌকি বসানো হয়। অটোরিকশা করে ওই এলাকার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী মঈনকে স্পেনের তৈরি পিস্তল ও পাঁচটি গুলিসহ গ্রেপ্তার করা হয়। তিনি নিজেকে স্থানীয় একজন সাংসদের অনুসারী বলে দাবি করেন।মঈনউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘প্রায় দেড় মাস আগে ৭০ হাজার টাকায় জনৈক ইসমাইলের কাছ থেকে তিনি অস্ত্রটি কেনেন। পিস্তলের মূল্যবাবদ প্রথম কিস্তির ৪০ হাজার টাকা দিয়েছিলাম। কিন্তু জনৈক আইয়ুব ওই টাকা মেরে দেন। এ কারণে ইসমাইল আমার অনুগত দুই ছেলেকে কুপিয়ে আহত করে।’