চট্টগ্রামে অস্ত্রসহ একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার পুলিশ দুটি আগ্নেয়াস্ত্র ও চারটি কার্তুজসহ একজনকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার সন্ধ্যায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মোহাম্মদ জাহিদ (২৪)। তিনি চান্দগাঁও থানার শমসেরপাড়ার মান্নান সওদাগর বাড়ির মোহাম্মদ হোসেনের ছেলে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে পাঁচলাইশ থানায় মামলা হয়েছে।