চট্টগ্রামে অস্ত্রসহ একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকা থেকে গতকাল রোববার অস্ত্র ও গুলিসহ একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. কামাল (৩০)। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ এলাকার মন্তাজ মিয়ার ছেলে।জানা গেছে, কামালের কাছ থেকে তিনটি এলজি, তিনটি গুলি, তিনটি চাপাতি, তিনটি চাকু ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। এ সময় পুলিশ ডাকাতির কাজে ব্যবহূত একটি মাইক্রোবাসও জব্দ করে।