চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেপ্তার দুই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন ইয়াকুব বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সুজন ও তাদের প্রতিপক্ষ নূর মোহাম্মদ।
গত মঙ্গলবার রাতে জঙ্গল সলিমপুর ছিন্নমূল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে বায়েজিদ বোস্তামী থানা-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি পিস্তল, ছয়টি গুলি, দুটি এলজি এবং একটি কার্তুজ উদ্ধার করা হয়। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।