চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের শিকলবাহার টেকের বাজার এলাকা থেকে একটি এলজি ও অস্ত্রশস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গতকাল মঙ্গলবার দুপুরে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ইয়াছিন (৩০)। তাঁর কাছ থেকে একটি এলজি, তিনটি গুলি ও সাতটি রামদা পাওয়া যায় বলে র্যাব দাবি করেছে।র্যাব সূত্রে জানা গেছে, জনৈক গোড়া মিয়া মাঝির বাড়িতে কতিপয় অস্ত্র ব্যবসায়ী অস্ত্র ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ী ইয়াছিন দৌড়ে পালিয়ে একটি ঘরের মধ্যে ঢুকে যান। পরে ঘরের একটি প্লাস্টিকের ড্রামে লুকিয়ে থাকা অবস্থায় তাঁকে গ্রেপ্তার করা হয়।