চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বন্দর থানার কাস্টমস মোড় এলাকা থেকে গতকাল বুধবার দুটি আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, তৌহিদুল আলম (৩২) নামের ওই ব্যক্তির কাছ থেকে একটি ওয়ান শুটারগান, একটি এলজি, দুটি গুলি ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, তৌহিদুলের বিরুদ্ধে নগরের ডবলমুরিং থানায় একটি ডাকাতির মামলা ও চান্দগাঁও থানায় অস্ত্র আইনে আরেকটি মামলা রয়েছে।বন্দর থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, বেলা পৌনে তিনটায় তৌহিদুলকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বন্দর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। তিনি বলেন, তৌহিদুল ছিনতাইকারী চক্রের সদস্য।