চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এক কিলোমিটার এলাকায় গত রোববার সকালে রাস্তার পাশে পার্ক করে রাখা একটি বাস থেকে অস্ত্র-গুলি উদ্ধার করেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাঁরা হলেন বাসচালকের সহকারী মো. আলাউদ্দিন (৪৫) ও মো. ইলিয়াছ (৩১)। চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এক কিলোমিটার এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বাসে অভিযান চালায় পুলিশ। এ সময় চালকের আসনের পাশ থেকে তিনটি পিস্তল, ছয়টি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।