চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে বন্দুক, দুটি গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে নগরের শেরশাহ এলাকার সাংবাদিক হাউজিং সোসাইটি থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন লিজান বড়ুয়া, জুয়েল বিশ্বাস ও শুক্কুর আলী। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহসীন প্রথম আলোকে বলেন, অস্ত্র-গুলি নিয়ে ওই তিনজন কোথায় যাচ্ছিলেন, তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জায়গা দখল, মারামারি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।