চট্টগ্রামে অস্ত্রসহ চার ছিনতাইকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর থেকে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় তৈরি একটি এলজি বন্ধুক ও ব্যবহূত প্রাইভেট কার জব্ধ করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে নগরের বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীরা হলেন জাকির হোসেন (২৮), মো. শহীদুল্লাহ (৩৮), সাইদুল ইসলাম (৩৮) ও নুরুল ইসলাম (৩০)।
বাকলিয়া থানার এসআই রিয়াজ উদ্দিন জানান, ছিনতাইকারীরা কল্পলোক এলাকায় একত্রিত হয়ে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন।